Posts

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ

পর্ব একঃ কি পড়ানো হয় বাংলাদেশের মেকানিকালে?  যে কোন বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে তিনটি পার্ট থাকেঃ Non departmental, Departmental এবং Optional. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এর ব্যাতিক্রম নয়। Departmental Subjects এ বিষয়গুলো মেকানিক্যালের কোর বিষয় এবং পড়তেই হবে। মেকানিক্যালের কোর বিষ্যগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এমন কিছু ভাগ হলো ঃ Thermodynamics, Refrigeration & Air Conditioning,Power plant Engineering and Heat Engines: ইন্টারে থাকতে তোমরা তাপগতিবিদ্যার কিছু বেসিক জিনিস পড়েছো, যেমন প্রথম সূত্র, দ্বিতীয় সুত্র, এনট্রপি ইত্যাদি। এগুলোকে যদি বাস্তব জীবনে বড় বড় পাওয়ার প্লান্ট, ফ্রিজ, এসি, ইত্যাদিতে কাজে লাগাতে চাই, সেক্ষেত্রে এই সুত্রগুলোকে আরো মডিফাই করতে হবে, এবং আরো নতুন জিনিস শিখতে হবে। এইটাই Engineering Thermodynamics এ পড়ানো হয় একদম শুরুতে। Thermodynamics এর বেসিক আইডিয়া পাওয়ার পরে এর স্পেশা্লাইজড দিকগুলো পডানো হয়, Refrigeration এমনই একটা দিক। এখানে thermodynamics এর বেসিক কাজে লাগিয়ে এবং প্রয়োজনের ভিত্তিতে কিভাবে একটা Refrigeration বা Air conditioning কাজ কর...

পার্সপেক্টিভ এর গুরুত্ব

 বুয়েটে প্রথম সেমিস্টারে ইইই আমার কাছে দুর্বোধ্য এক বিষয় ছিলো। সিটিতে কোনরকমে পার করলেও টার্ম পরীক্ষার আগে দেখি যে অনেক কিছুই পারিনা। নিরুপায় হয়ে দুইজনের কাছে সাজেশন চাইতে গেলাম কিভাবে পড়া উচিত। তাদের সাজেশন্সগুলো ছিলো এইরকম, বেসিক ইইই এর জিনিস তো পারবেই তুমি, এখন একটু প্যাঁচালো জিনিস যেমন থিভলিন, নর্টন, ওয়াই ডেল্টা এইগুলো প্রাকটিস করো। আমি সাজেশন ফলো করতে গিয়ে দেখলাম কোথায় যেন ঠিক খাপ খাচ্ছে না,পরবর্তীতে ইইই পরীক্ষাটা ওর্স্ট নাইটমেয়ার ছিলো, বুয়েটে আমার পাওয়া সবচেয়ে কম গ্রেড। এক বছর পরে ধীরে ধীরে আমি কোন জিনিসটা খাপ খাইনি বুঝতে পারলাম। আমি যে দুইজনকে জিজ্ঞেস করেছিলাম, তাদের সার্কিট বেসিক ইন্টার থেকেই বেশ ভালো, তাই শুরুর কনসেপ্ট ধরতে তাদের সমস্যা হয়নি। আমাকে ওভার অল ভালো ছাত্র মনে করে তারা তাদের মতো সাজেশন দিয়েছে, যেটা আমার জন্য ইইই তে খাটে না। এখানে দোষটা আমার, একটা জেনারালাইজ কোয়েশ্চেন করার পরিবর্তে উচিত ছিল আমার উইকনেস এনালাইসিস করে আরো স্পেসিফিক প্রশ্ন করা, আর দ্বিতীয়ত যার কাছ থেকে সাজেশন নিবো তাকে এনালাইসিস করা। একটা উদাহরণ দেয়া যাক, বুয়েটের যে কোন ব্যাচের মেকানিক্যালের একশো আ...

গণিত প্রকাশনায় বাংলাদেশ

 বাংলাদেশের বই প্রকাশনার জগতে সাম্প্রতিক একটা ভালো দিক চোখে পড়ে আমার, আর তা হল মানসম্পন্ন বিজ্ঞান বই প্রকাশনার হার বেড়ে যাওয়া, নির্দিষ্ট করে বলতে গেলে গণিতের বই প্রকাশের হার বাড়া। গণিত বই প্রকাশের প্রধান বাধা কি? প্রধান কারণগুলি বলা চলে : প্রকাশনীর অভাব, ভালো লেখকের অভাব আর সবচেয়ে বড় বাধা একটা গণিত বই বের করা খুব পরিশ্রমের কাজ। বলতে গেলে লেখককেই বই টাইপ করা, প্রুফ রিডিং করা ইত্যাদি কাজ সারতে হয়। আর গণিতের সমীকরণ বা প্রতীক টাইপ করা খুব ঝামেলার কাজ। নিজে দুইটি গণিতের বই লেখার সাথে জড়িত থাকায় এই কষ্টের অনেকটুকুই দেখেছি, আর পরবর্তীতে এর জন্যই আর গণিত বই লেখার কাজে আগাইনি। তাই এখন যারা গণিত বই লিখেন, তাদের শ্রদ্ধার চোখে দেখি। বর্তমানে গণিত বিষয়ক লেখার সবচেয়ে জনপ্রিয় লেখক বোধহয় চমক হাসান ভাইয়া। সাথে সাথে জাফর ইকবাল স্যারের ক্লাসিক কিছু বই সবসময় শীর্ষে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্য এরা ভারী টপিকে না গিয়ে গণিতের সৌন্দর্যের দিকে নজর দেন। মুনির হাসান স্যার,কাইয়ুম স্যারের লেখাগুলোও এই কাতারে রাখা যায়। বর্তমানে যে ট্রেন্ডটা ভালো লেগেছে যে একাডেমিক টিম এর অনেকে গভীরের জিনিস বা অলিম্পিয়াড রিলেটে...

করোনা ডায়রিজ

স্কুল কলেজে যখন পড়তাম পেপারে, নাটকে বা সিনেমায় ভার্সিটির ছেলেমেয়েদের বিবরণ দেখে ভাবতাম, কখন ভার্সিটিতে উঠবো আর এরকম একটা জীবন পাবো। ইনট্রোভার্টদের মনের ভিতরের পৃথিবীটা অনেক সুন্দর। কাল্পনিকভাবে আমরা অনেক অনেক কিছু কল্পনা করি। আমার কাছে ছোটবেলায় ভার্সিটি বলতে অটোমেটিক একটা সিস্টেম বোঝাতো, যেখানে ঢোকামাত্র আমি ক্রিয়েটিভ হয়ে যাবো, একটা অস্থির ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে অটোমেটিকলি, ক্লাব এক্টিভিটিস করে ফাটিয়ে ফেলবো ইত্যাদি। কিন্তু জিনিসটা যে আপনাআপনি গড়ে উঠবে না, সেটা জানতাম না। কাজেই ফার্স্ট ইয়ার থেকেই বিশাল ধাক্কা খেতে আরম্ভ করলাম। কোন কিছুই কোন কিছুর সাথে মিলেনা। যাদের সাথে চলতাম বা ভালো সম্পর্ক ছিল তাদের সাথে চয়েস মিলতো না। দেখা গেল কোন ক্লাব কাজ করার জন্য ডাক দিয়েছে, আমার খুব আগ্রহ যেতে, কিন্তু সাথে যাওয়ার পরিচিত কাউকে পেতাম না। শুরুর দিকে সাহস করে একা একা চলে যেতাম। কিন্তু একজন ইনট্রোভার্টের জন্য একদম নতুন জায়গায় খাপ খাওয়ানো সবসময়ই কঠিন ছিল। দেখা যেত সবাই কথাবার্তা বলছে, আমি বোকার মত কি বলবো বুঝতে না পেরে খুবই অপ্রস্তুত থাকতাম। মাঝে মধ্যে কেউ বলত, কি ব্যাপার মন খারাপ নাকি? তখন আরো বিপ...

অনলি মি

স্ট্যাটাসের শেষ শব্দটি লিখে স্ক্রিনের দিকে তাকালো ছেলেটি। মেয়েটি অনলাইন। ওর জন্য লেখাটা, বুঝবে ? আধাঘণ্টায় দুটো হাহা রিএক্ট। তৃতীয়বার পড়তেই ছেলেটা স্টাটাস অনলি মি করলো। ছোট্ট নিশ্বাস ফেলে নতুন স্টাটাস লেখা শুরু করলো, প্রাইভেসি অনলি মি রেখে। একঘণ্টায় ক্ষোভগুলো উগড়ে দিলো। দুইটা দশ। মেয়েটি এখনো অনলাইনে। “ আমি আত্মহত্যা করতে যাচ্ছি এক ঘণ্টা পরে।“ শেষ স্টাটাসের কথাগুলো লিখে শান্তি পেলো ছেলেটি। ধীরে ধীরে সময় যায়, মেয়েটির সাড়া নেই। ছেলেটার পৃথিবী ছোট হয়ে আসে। ধীরপায়ে এগিয়ে যায় ফ্যানে ঝুলানো দড়িটার দিকে। ************************ তিনটা বাইশ। ল্যাপটপে চ্যাট উইন্ডো ভেসে উঠে। মেয়েটার মেসেজ। পাশেই ছেলেটার শেষ তিনটি স্টাটাস। অনলি মি করা।

নির্ঘুম

খুব অসহায় কিছু মুহূর্তের কথা বলতে পারবেন আপনার? আমি আমার একটা  বলি, যখন আপনার ঘুম আসেনা, আর আপনি ভাবেন এই একটু পরেই ঘুমিয়ে পড়বো, স্বপ্ন দেখবো, কিভাবে সম্ভব! কিভাবে এই আমি এমন জগতে প্রবেশ করবো, যেখানে আমার নিয়ন্ত্রণ নেই? ঠিক কোন সময়ে? আমার ইনসোমনিয়া নেই। ভয়াবহ এ অভিশাপ থেকে আমি মুক্ত। তবুও ইনসোমনিয়ার চেয়েও অসহায় এ মুহূর্তে মাঝেমধ্যে পড়তে হয়। বলা হয় যে চোখের পাতি আছে, কানের নেই। আমি এর সাথে আরো একটা যোগ করি, মন। মনেরও পাতি নেই। যে ভাবনাটা একবার উঠে আসে, তা চাইলেও এড়ানো যায় না। তাই এ মুহূর্তটা খুব বিরক্তিকর আমার জন্য। ঘুমিয়ে পড়তে চাচ্ছি, মন বলছে আরে বাবা এটাও সম্ভব নাকি। এ দুইয়ের যুদ্ধ অসহায়ভাবে দেখা ছাড়া কোন কাজ থাকেনা তখন। অপেক্ষা, বিরক্তিকর অপেক্ষা। মাঝে মাঝে খুব বিরক্তিকর অবস্থায় চলে যায়। দু চোখের পাতা এক করি, ঘাপটি মেরে পরে থাকি, ঘুম নেই। রাতের শেষভাগে বসে জেগে থাকাটা একরকম অপরাধের পর্যায়ে পড়ে। বাড়ির সবাই ঘুমে, এই সময় হ্যাংলার মতো দুচোখ খুলে শান্তিতে বসে থাকতেও একটু অস্বস্তি লাগে। আমি কোনদিন সমুদ্র দেখিনি। একদিন তো দেখা হবেই। সেদিন খুব রাত জেগে থাকবো। সমুদ্রের ঢেউয়ের গর্...

আমার নানাবাড়ি :পর্ব এক

এক. প্রত্যেকের শৈশবে কিছু না কিছু রঙিন স্মৃতি থাকে, কোন জায়গা জড়িত থাকে। আমার তেমনি একটা স্বপ্নপুরী ছিলো, আমার নানাবাড়ি। আমার জন্ম আর বেড়ে ওঠা বরিশালে। ছোট বেলা থেকে আমরা থাকতাম নূরিয়া কিন্ডারগার্টেন এর পাশের একটা গলিতে। বছরের শেষে যখনই স্কুল ছুটি হতো, আম্মু আমাদের তিন ভাইবোনকে নিয়ে চলে যেতো আমার নানাবাড়ি, গোরস্থান রোড ধোপাবাড়ির মোড়, হোসেন মঞ্জিল। নানাবাসায় যাওয়ার প্রস্তুতিটা ছিলো উৎসবের মতো একটা ব্যাপার। আমাদের বড় একটা সবুজ ব্যাগ আছে, নিচে চাকাযুক্ত। সেটাতে আমাদের রাজ্যের জিনিসপত্র ভরা হতো। এরপর ছিলো রিকশা ডাকার পালা। সেটাও মজার এক ব্যাপার। আমাদের তিন ভাইবোনের ভিতর আপু বড়, এরপরে আমি আর সবার ছোট রিতু। এই চারজন এক রিকশায় চড়ে বসতাম আর সাথে থাকতো ব্যাগ। রিকশাআলার প্রায় ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হতো। এরপরে গেটের কাছে পৌঁছে আমাদের কোন একজনের কাজ হতো ভিতরে ঢুকে মেজো খালা বা তার ছেলেদের ডেকে আনা। মেজো খালা সবসময়েই আমাদের রিকশায় এমন ঠাসাঠাসি অবস্থা দেখে হেসে গড়াগড়ি খেতো। আমরা একটু বড় হয়ে যাবার পর আর চারজনকে এক রিকশায় আঁটানো গেলোনা। কিন্তু আম্মু তো আমাদের একা ছাড়তে নারাজ। পরে এর একটা ...