আমার একলা আকাশ
আমি বড় হয়েছি খুব বদ্ধ এক পরিবেশে বলা চলে। কোন স্কুল এর ফার্স্ট সেকেন্ড বয় এর ব্যাপারে বলা চলে হয় সে খুব আঁতেল হবে না হয় সে বদমাইশ এর একশেষ হবে।আমার বেলায় প্রথমটা হয়েছিল। বর্তমানে পিচ্চিরা মোটামুটি আমার মতই বড় হয়েছে আর হচ্ছে ।আমার জীবনের একমাত্র বড় দিক এবং ভালদিক আমি বোধহয় বই পড়তাম অনেক এইটা। আমি একদম লিখে দিতে পারি যদি কেউ ছোটবেলা থেকে বই পড়ে তাহলে সে অন্য একজন মানুষ হয়ে উঠবে । আমার বাসাটা খুব ছোট। বাসার সামনেও বের হবার মত অত জায়গা নেই,সবচেয়ে বড় কথা বের হতাম না ।আম্মু ছোট বেলায় বকাবকি করত ,পরে নিজেই আলসেমি করে আর বের হতাম না । যারা বাইরে বের হবে না তাড়া ঘরে বসে টিভি দেখবে তাই হবার কথা ।আমার বেলায় সেটাও হলনা। আম্মুর কড়া নির্দেশ বাসায় ডিস আনা যাবে না । কি আর করা, বিটিভি নিয়ে আর কতদিন চলে ? আমার কল্পনার জগতটা ছিল তাই অনেক বড়। অনেক সুন্দর। আমার বিছানার পাশের জানালাটা আমার অনেক প্রিয় ,কি সুন্দর আকাশ দেখা যায়! আমি আকাশ দেখতাম, সকালের আকাশ, দুপুরের কড়া আকাস,সন্ধ্যার আগের লাল আকাশ, রাতের কাল আকাশ । এক এক আকাশ এক এক রকম। বিকেলের আকাশ ছিল সবচেয়ে প্রিয় । কখন নীল আকাশে সাদা সাদা ছোপ মেঘ...