Posts

Showing posts from April, 2020

আমার নানাবাড়ি :পর্ব এক

এক. প্রত্যেকের শৈশবে কিছু না কিছু রঙিন স্মৃতি থাকে, কোন জায়গা জড়িত থাকে। আমার তেমনি একটা স্বপ্নপুরী ছিলো, আমার নানাবাড়ি। আমার জন্ম আর বেড়ে ওঠা বরিশালে। ছোট বেলা থেকে আমরা থাকতাম নূরিয়া কিন্ডারগার্টেন এর পাশের একটা গলিতে। বছরের শেষে যখনই স্কুল ছুটি হতো, আম্মু আমাদের তিন ভাইবোনকে নিয়ে চলে যেতো আমার নানাবাড়ি, গোরস্থান রোড ধোপাবাড়ির মোড়, হোসেন মঞ্জিল। নানাবাসায় যাওয়ার প্রস্তুতিটা ছিলো উৎসবের মতো একটা ব্যাপার। আমাদের বড় একটা সবুজ ব্যাগ আছে, নিচে চাকাযুক্ত। সেটাতে আমাদের রাজ্যের জিনিসপত্র ভরা হতো। এরপর ছিলো রিকশা ডাকার পালা। সেটাও মজার এক ব্যাপার। আমাদের তিন ভাইবোনের ভিতর আপু বড়, এরপরে আমি আর সবার ছোট রিতু। এই চারজন এক রিকশায় চড়ে বসতাম আর সাথে থাকতো ব্যাগ। রিকশাআলার প্রায় ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হতো। এরপরে গেটের কাছে পৌঁছে আমাদের কোন একজনের কাজ হতো ভিতরে ঢুকে মেজো খালা বা তার ছেলেদের ডেকে আনা। মেজো খালা সবসময়েই আমাদের রিকশায় এমন ঠাসাঠাসি অবস্থা দেখে হেসে গড়াগড়ি খেতো। আমরা একটু বড় হয়ে যাবার পর আর চারজনকে এক রিকশায় আঁটানো গেলোনা। কিন্তু আম্মু তো আমাদের একা ছাড়তে নারাজ। পরে এর একটা ...

যে জীবন দোয়েলের

মাঝে মাঝে ইচ্ছে হয় সবকিছু ছেড়ে দূরে চলে যেতে। বহুদূর, যেখানে কেউ নেই আমি ছাড়া। মাঝে মাঝে নিজের কাছে নিজেকেই অচেনা লাগে। এমন হয় যে কারো সাথে কথা বলছি, হঠাৎ মনে হয় এই কে কে কথা বলছে? এটা কি আমি? আমি আর এই ব্যক্তি আলাদা সত্তা কেন? যখন প্রথমবার এই অনুভূতির মুখোমুখি হই খুব ঘাবড়ে গিয়েছিলাম। একি যন্ত্রণা রে বাবা! এখন অভ্যাস হয়ে গেছে, পাত্তা দেইনা। আমার মনে হয় সব মানুষের দুটো সত্তা থাকে। একটা সত্তা প্রয়োজন মিটানোর সত্তা। সে জানে রোজ আটটায় ঘুম থেকে উঠতে হবে, নাস্তা করতে হবে, দশটার ভিতর না গেলে বাজারে মুরগী পাওয়া যাবেনা ইত্যাদি ইত্যাদি। বেচেঁ থাকার জন্য এ সত্তা অতি দরকারি। আরেকটা সত্তা অপ্রয়োজনীয়। বেচে থাকার সাথে এর কোন যোগসাজশ নেই। এ সত্তা দেখে আমি মানুষ, এ সত্তা ভাবে কোন পুরানো দিনের সেই গানের কথাগুলো। এ সত্তা নদীর কলকল শব্দে আনন্দ পায়, বাতাসের প্রবাহে এ সত্তার মনে দোলা লাগে। ঝামেলা তখনই হয় যখন এ দু সত্তা একসাথে আধিপত্য দেখাতে চায়। আপন মন আপনাকেই চিনতে না পেরে বলে উঠে, "কে আমি? " "যে জীবন দোয়েলের ফড়িংয়ের মানুষের সাথে তার হয় নাকো দেখা। "