যে জীবন দোয়েলের
মাঝে মাঝে ইচ্ছে হয় সবকিছু ছেড়ে দূরে চলে যেতে। বহুদূর, যেখানে কেউ নেই আমি ছাড়া।
মাঝে মাঝে নিজের কাছে নিজেকেই অচেনা লাগে। এমন হয় যে কারো সাথে কথা বলছি, হঠাৎ মনে হয় এই কে কে কথা বলছে? এটা কি আমি? আমি আর এই ব্যক্তি আলাদা সত্তা কেন?
যখন প্রথমবার এই অনুভূতির মুখোমুখি হই খুব ঘাবড়ে গিয়েছিলাম। একি যন্ত্রণা রে বাবা! এখন অভ্যাস হয়ে গেছে, পাত্তা দেইনা।
আমার মনে হয় সব মানুষের দুটো সত্তা থাকে। একটা সত্তা প্রয়োজন মিটানোর সত্তা। সে জানে রোজ আটটায় ঘুম থেকে উঠতে হবে, নাস্তা করতে হবে, দশটার ভিতর না গেলে বাজারে মুরগী পাওয়া যাবেনা ইত্যাদি ইত্যাদি। বেচেঁ থাকার জন্য এ সত্তা অতি দরকারি।
আরেকটা সত্তা অপ্রয়োজনীয়। বেচে থাকার সাথে এর কোন যোগসাজশ নেই। এ সত্তা দেখে আমি মানুষ, এ সত্তা ভাবে কোন পুরানো দিনের সেই গানের কথাগুলো। এ সত্তা নদীর কলকল শব্দে আনন্দ পায়, বাতাসের প্রবাহে এ সত্তার মনে দোলা লাগে।
ঝামেলা তখনই হয় যখন এ দু সত্তা একসাথে আধিপত্য দেখাতে চায়। আপন মন আপনাকেই চিনতে না পেরে বলে উঠে, "কে আমি? "
"যে জীবন দোয়েলের ফড়িংয়ের
মানুষের সাথে তার হয় নাকো দেখা। "

Comments