মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ

পর্ব একঃ কি পড়ানো হয় বাংলাদেশের মেকানিকালে? 

যে কোন বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে তিনটি পার্ট থাকেঃ Non departmental, Departmental এবং Optional. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এর ব্যাতিক্রম নয়।

Departmental Subjects

এ বিষয়গুলো মেকানিক্যালের কোর বিষয় এবং পড়তেই হবে। মেকানিক্যালের কোর বিষ্যগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এমন কিছু ভাগ হলো ঃ

Thermodynamics, Refrigeration & Air Conditioning,Power plant Engineering and Heat Engines:

ইন্টারে থাকতে তোমরা তাপগতিবিদ্যার কিছু বেসিক জিনিস পড়েছো, যেমন প্রথম সূত্র, দ্বিতীয় সুত্র, এনট্রপি ইত্যাদি। এগুলোকে যদি বাস্তব জীবনে বড় বড় পাওয়ার প্লান্ট, ফ্রিজ, এসি, ইত্যাদিতে কাজে লাগাতে চাই, সেক্ষেত্রে এই সুত্রগুলোকে আরো মডিফাই করতে হবে, এবং আরো নতুন জিনিস শিখতে হবে। এইটাই Engineering Thermodynamics এ পড়ানো হয় একদম শুরুতে।

Thermodynamics এর বেসিক আইডিয়া পাওয়ার পরে এর স্পেশা্লাইজড দিকগুলো পডানো হয়, Refrigeration এমনই একটা দিক। এখানে thermodynamics এর বেসিক কাজে লাগিয়ে এবং প্রয়োজনের ভিত্তিতে কিভাবে একটা Refrigeration বা Air conditioning কাজ করে, ডিজাইন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে Refrigeration & Air Conditioning এর কাজগুলো বেশি হয়, তাই এটা ভালোভাবে জানা খুব জরুরি।

Thermodynamics এর আরেকটা স্পেশাল দিক হলো Power plant Engineering.  মেকানিক্যাল আর ইলেকট্রিক এনার্জি যে কোন ইঞ্জিনিয়ারিং কাজ করার মূল চালিকাশক্তি আর এটা কিভাবে ইফিসিয়েন্ট ভাবে উৎপাদন করা যায় সেটা নিয়েই Power plant engineering আলোচনা করে। বাংলাদেশে বর্তমানে Power plant এর যে বিপ্লব শুরু হয়েছে সেটার জন্য যোগ্য power plant engineer দরকার ।

ইন্টারে থাকতে তোমরা ইঞ্জিন এর কিছু বেসিক জিনিস পড়েছো, যেমন একটা ইঞ্জিনে ইনটেক ভাল্ভ খুলবে, জ্বালানি পুড়বে, ফ্লাই হুইল ঘুরবে ইত্যাদি। এই জিনিসের আরো ভেরিয়েশন কিভাবে ইফিসিয়েন্ট ভাবে সম্ভব, কোন জ্বালানি কিভাবে ব্যবহার করা উচিত ইত্যাদি বিষয় Thermodynamics এর ভিত্তিতে Heat Engine সাবজেক্টে আলোচনা করা হয়।

Mechanics, Solid Mechanics, Machine Design, Theory of Machine

ইন্টারে তোমরা বলের যোগফল, মোমেন্ট, ঘর্ষণ, ভারকেন্দ্র, ওজন, গতি,ত্বরণ ইত্যাদি যেগুলো পড়েছো, এগুলোর উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারিং প্রয়োগের জন্য আরো নতুন বিষয় Mechanics এ আলোচনা করা হয়। কাজেই এইসব বিষয়ের উপরে একটা সলিড ব্যাকগ্রাউন্ড থাকা বেশ ভালো।

এর সাথে ইন্টারে তোমরা ইয়ং গুনাংক, বিকৃতি, পীড়ণ ইত্যাদি যে সব জিনিস পড়েছো অর্থাৎ একটা বস্তুর উপরে বল, চাপ ইত্যাদি দিলে যে পরিবর্তন হয়, তা আলোচনা করা হয় Solid Mechanics এ।

Mechanics আর Solid Mechanics এর উপর ভিত্তি করে Machine Design, Theory of machine ইত্যাদি পড়ানো হয়। কিভাবে কোন গিয়ার,বেল্ট,বিয়ারিং, বা মেশিন পার্ট ডিজাইন করা উচিত, মেশিন পার্ট ভেঙ্গে পড়া ঠেকাতে , যেন কম কাঁপে তা নিশ্চিত করতে কি করা উচিত ইত্যাদি এনালাইসিস করা হয় এখানে।

Heat transfer

ছোট ক্লাসে আমরা পরিবহন,পরিচলন,বিকিরন ইত্যাদি সম্পরকে পড়েছি। মেকানিক্যালে সবসময়েই এইসবের মুখোমুখি আমাদের হতে হয়। হয়তো ইঞ্জিন বা মেশিন পার্ট গরম হলে কোথায় কতটুকু গরম হলো, আবার হয়তো একে ঠাণ্ডা করতে কি করা উচিত, বয়লার ,এসি বা হিট এক্সচেঞ্জারে ফ্লুইড কখন কেমন গরম বা ঠাণ্ডা হবে আর বাইরের সাথে তাপ আদান প্রদান করবে ইত্যাদি জানার প্রয়োজন পড়ে আমাদের। এগুলো heat transfer এর আলোচনার বিষয়। ৪০ ডিগ্রি পানিতে ১০০ ডিগ্রী এর তামার পাত ছেড়ে দিলে পানি কতটুকু গরম হবে এটা যেমন ইন্টারের সবার জানা, Heat transfer শুরু হয় এই বিষয়গুলোকে গানিতিক আর তাত্ত্বিকভাবে বাখ্যা করার মাধ্যমে, আর চলতে থাকে ইঞ্জিনিয়ারিং এ এর প্র্যোগ সম্পর্কে ব্যাখ্যা করার মধ্য দিয়ে।

Fluid mechanics

পাওয়ার প্লান্টের স্টিম থেকে শুরু করে গাড়ির জ্বালানী, বা এরোপ্লেনের বাতাস থেকে ফ্রিজের গ্যাস, মেকানিকাল এর সবখানেই ফ্লুইডের প্রয়োজন পড়ে। তাই এইসব ফ্লুইডের বৈশিষ্ট্য, শক্তি, বিভিন্ন ডিভাইসের ভিতর দিয়ে চললে তার আচরণ ইত্যাদি জানার প্য্যোজন পড়ে, যা Fluid mechanics, Fluid machinaries ইত্যাদিতে আলোচনা কয়া হয়।

Departmental Optional Subjects

ইন্টারের সাইন্স ব্যাকগ্রাউন্ডদের যেমন বায়োলজি, ম্যাথ কম্পিউটার ইত্যাদি থেকে একটা অপশনাল সাব্জেক্ট বেছে নিতে হয়, তেমনি মেকানিক্যালেও এমন কিছু অপশনাল বাছতে হয়, মূলত তৃতীয় বা চতুর্থ বর্ষের দিকে। এক এক ভার্সিটিতে ফ্যাকাল্টিদের ধরন, সিলেবাস ইত্যাদি অনুযায়ী এগুলো অফার করা হয়। তেমন কিছু অপশনাল সাব্জেক্টঃ

Mechatronics / Robotics/ Control Engineering

যাদের রোবট, অটোমোশন ইত্যাদিতে আগ্রহ আছে, তারা Mechatronics ,Robotics কোর্সের মাধ্যমে বেসিকটা জানতে পারবে। তবে মেকানিক্যাল এর এ কোর্সগুলো একদমই বেসিক লেভেলের, যদি mechatronics ,robotics এর প্যাশন থাকে, তবে আলাদা ডেডিকেটেড সাব্জেক্ট হিসেবেই এগুলো পড়া উচিত ( কুয়েট, চুয়েট,ডিইউ ইত্যাদিতে আলাদা সাব্জেক্টই আছে এগুলো), অথবা ক্লাবের সাথে যুক্ত হয়ে এক্সট্রা কারিকুলার হিসেবে করা উচিত; মেকানিক্যালের একাডেমিক সাব্জেক্ট হিসেবে বিএসসিতে খুব বেশি শেখা যাবেনা এগুলো।

মেকানিক্যাল আর ইলেকট্রিকাল এর আরেকটা ইন্টারেস্টিং সাব্জেক্ট হলো Control Engineering. বিভিন্ন সেন্সর, একচুয়েটর ,রেস্পন্স সিস্টেম ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে শিখানো হয়।

Aerodynamics

Fluid Mechanics এর একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে Aerodynamics, যেখানে মূলত কিভাবে প্লেন উড়ে তার পিছনের থিউরি নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন Fluid mechanics থিউরি আর dynamics এর কনসেপ্ট কাজে লাগানো হয় এখানে।

অনেকে প্রশ্ন করে Aeronotics, Aerospace engineering ইত্যাদি পড়ানো হয় কিনা মেকানিক্যালে। মূলত এইগুলো Aerodynamics এর এক্সটেন্ডেড পার্ট, যা মাস্টার্সে চাইলে কেঊ নিতে পারে, বা প্যাশন থাকলে আলাদা সাব্জেক্ট হিসেবে পড়তে পারে ( বাংলাদেশে MIST তে Aeronotics Department টি আছে)

Automobile Engineering

মেকানিক্যালদের কথা মাথায় আসলে সবাই গাড়ির ইঞ্জিনিয়ার ভাবলেও মজার বিষয় বিএসসিতে আমরা কমই পড়ি এই বিসয়টা, বুয়েটে যেমন এটা অপশনাল সাব্জেক্ট হিসেবে পড়ানো হয়। মূলত Heat Engine বা Internal Combustion Engine এর একটা এক্সটেন্ডেড পার্ট হিসেবে এটাকে বিবেচনা করা যায়, যেখানে অটোমোবাইল নিয়ে আলোচনা করা হয়। 

Composite material

মেকানিক্যাল ইঙ্গিনিয়ারিং খুব প্রাচীন একটা সাব্জেক্ট বিধায় বের কোর বিষয়গুলোর নিয়ে অনেক কাজ হয়ে গেছে। বর্তমানে জোর দেয়া হচ্ছে কিভাবে  ম্যাটারিয়ালকে ইঙ্গিনিয়ারিং উপযোগী করে তোলা যায়, নতুন নতুন ইঞ্জিনিয়ারিং মেটারিয়াল বের করা যায়, তাদের প্রপার্টি জানা যায়। এর জন্য গড়ে উঠেছে Composite material সাবজেক্টটি এবং মেকানিক্যাল গবেষণায় এটি বর্তমানে হট টপিক। 

Energy, Renewable Energy,Nuclear Engineering

Energy বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচনার বিষয়। Energy এর সোর্স, কিভাবে নতুন এনার্জি এর সন্ধান বা পুরাতন এনার্জি তেকনোলোজি এর উন্নয়ন, Renewable energy এর উৎস, ব্যবহার ইত্যাদি এ সাব্জেক্টগুলর আলচনার বিষয়।

Non-Departmental Subject

Non departmental হল এমন সব বিষয় যা তোমার ডিপার্টমেন্টের সাথে সরাসরি সম্পর্কিত নয়, তবে যা তোমার ডিপারটমেন্টাল পড়াশোনায় সাহায্য করবে বা যা জানা একজন ইঞ্জিনিয়ার হিসেবে জ্রুরুরি। যেমন একজন মেকানিক্যাল স্টুডেন্ট এর প্রায় সব থিঊরি বুঝতে ম্যথ লাগে, বয়লার এ ময়লা পরিস্কারের জন্য বা গাড়ির জ্বালানীর এনার্জি বুঝতে কেমিস্ট্রি লাগে অথবা কন্ট্রোল সিস্টেম এর জন্য প্রোগ্রামিং লাগতে পারে। আবার একজন ইঞ্জিনিয়ার হিসেবে তোমার ইংলিশ প্রেজেন্টেশন এর স্কিল দরকার, বেসিক ইকোনোমিক্স বা একাউন্টিং এর জ্ঞান ও দরকার। তাই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ , একাউন্টিং,আইপিই, ইত্যাদি পড়তে হয়।

মেকানিক্যাল স্টুডেন্ট হিসেবে সবচেয়ে বেশি দরকার পড়ে ম্যাথ আর আইপিই । বুয়েটে আমাদের প্রায় চার টার্ম ধরে ১৬ ক্রেডিট এর ম্যাথ আর ১২ ক্রেডিট এর উপরে আইপিই পড়ানো হয়। ম্যাথের ভিতরে ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস, ফুরিয়ার, সিরিজ সল্যুশন, ল্যাপ্লাস ইত্যাদির উপরে জোর দেয়া হয়। আর আইপিই তে Production Process, Measurement, Quality control ইত্যাদির উপরে জোর দেয়া হয়।

Non departmental কতটুকু পড়ানো হবে তা বিশ্ববিদ্যালয় এর উপর নির্ভরশীল। ফ্যাকাল্টি, সিলেবাস ইত্যাদি অনুযায়ি কোথাও কম বা বেশি পড়ানো হয়। আবার এক জায়গার নন ডিপারটমেন্টাল আরেক জায়গার ডিপারটমেন্টাল হতে পারে, যেমন নিঊমেরিকাল এনালাইসিস, প্রোডাকশন প্রসেস ইত্যাদি।


FAQ

মেকানিক্যালে নাকি অনেক পড়া?

প্রথমত, যারা মনে করে ইঞ্জিনিয়ারিং এ পড়া কম তাদের এ ধারনাটি সম্পূর্ণ ভুল। ইঞ্জিনিয়ারিং এ ভালো রেজাল্ট করতে চাইলে পড়তে হবে, না চাইলে কথা ভিন্ন।
আর দশটা সাব্জেক্ট আর মেকানিক্যালের সিলেবাসের সাইজের ভিতরে পার্থক্য নেই তেমন, পড়ার পরিমাণও একই। কাজেই সিলেবাসের সাইজের চেয়ে কন্টেন্ট কি সেটা বিবেচনা করতে হবে।

মেকানিকালে পড়ার জন্য কি বিষয়ে আগে থেকে জ্ঞান থাকা ভালো?


আসলে ভার্সিটি এর সাথে ইন্টার এর সম্পর্ক খুব কম, আর আমাদের ইন্টারের বইগুলো অতো ভালোভাবে লেখা হয়না যা ভার্সিটি কলেজের গ্যাপ দূর করতে পারে। তাই জ্ঞান খুব বেশি না থাকলেও যে সমস্যা হবে এমনটা নয়। 

তবে বলবিদ্যা, ত্রি ডি জ্যামিতি, স্থানাংক ব্যবস্থা, ভেক্টর, ক্যালকুলাস এইগুলো ইন্টারে ভালো করে শিখে নেয়া একটা প্লাস পয়েন্ট।

মেকানিক্যালে নাকি গাড়ি, রোবট ইত্যাদি পড়ায়,আমার তো এইসবে আগ্রহ নাই


উপরে আগেই বলেছি, অটোমোবাইল বা রোবটিক্স মেকানিক্যাল এর ছোট্ট একটা পার্ট। এইগুলো বাদে মেকানিক্যাল এর বিশাল ফিল্ড পড়ে আছে, যা তোমার ভালো লাগতেও পারে।

আমার রোবটিক্স/ এরোনোটিক্স ইত্যাদির ইচ্ছা। মেকানিকালে পড়লে ভালো হবে?


উপরেই বলেছি রোবটিক্স, এরোনোটিক্স এইগুলো মেকানিক্যাল এর একটা পার্ট, এবং অপশনাল সাব্জেক্ট হিসেবে পড়ানো হয়। কাজেই তুমি যদি চার বছর ব্যাপি এইগুলো পড়তে চাও, মেকানিক্যাল ভালো অপশন নয়।
তবে সমস্যা হলো এইগুলো বিশেষায়িত ডিপারট্মেন্ট হিসেবে যে সব বিশ্ববিদ্যালয়য়ে পড়ানো হয় বাংলাদেশে , সে সব জায়গায় যোগ্য ফ্যাকাল্টি বা মানসম্মত পড়ানোয় ঘাটতি রয়েছে। তাই হয়তো তুমি গুনগত শিক্ষা নাও পেতে পারো, যেটা তুমি মেকানিক্যালে পাবে।
একটা বিকল্প হতে পারে তুমি চার বছর বিএসসি মেকানিক্যালে করে এরপর উচ্চশিক্ষার জন্য বাইরে এসব সাবজেক্টে সুইচ করতে পারো। ফলে একদিকে তুমি যেমন মেকানিক্যাল এক্সপ্লোর করতে পারবে, অন্যদিকে তুমি তোমার পটেনশিয়াল আবিস্কার করতে পারবে।

মেকানিক্যালে নাকি অনেক আঁকতে হয়? ডিজাইন করতে হয়? আমি তো ড্রইং পারিনা


মেকানিক্যাল এ প্রথমেই মেকানিক্যাল ড্রয়ই করতে হয়, যা মোট সিলেবাস এর খুব ছোট্ট একটা পার্ট। এরপর তোমার ইচ্ছে হলে তুমি ডিজাইন এ থাকতে পারো, আর ইচ্ছে হলে না থাকতে পারো। ড্রইং বা ডিজাইন বাদে মেকানিক্যালে ভুঁড়ি ভুঁড়ি অপশন আছে।

আমার কোডিং এর ইচ্ছে, এইটা কি মেকানিক্যালে কাজে লাগে?


হ্যা, চাইলেই তুমি মেকানিক্যালে তোমার কোডিং স্কিল কাজে লাগাতে পারবে। রোবটিক্স , কন্ট্রোল বাদেও মেকানিক্যাল এর যে কোন সাব্জেক্ট এ তুমি তোমার কোডিং স্কিল কাজে লাগাতে পারবে। এইখানে একটা বিষয় ক্লিয়ার করি, কোডিং একটা টুল, যা কেবল সিএসই তে কাজে লাগে এমন না, যে কোন জায়গাতেই লাগে, এমনকি বর্তমানে ডাটা সাইন্স ,নিউরাল নেটওয়ার্ক এর মতো বিষয়গুলো মেকানিকাল এর রিসার্চ কাজে ব্যবহার করা হয়।





 

 



Comments

Popular posts from this blog

পার্সপেক্টিভ এর গুরুত্ব

গান গানা গানা গানা