মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ
পর্ব একঃ কি পড়ানো হয় বাংলাদেশের মেকানিকালে? যে কোন বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসে তিনটি পার্ট থাকেঃ Non departmental, Departmental এবং Optional. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এর ব্যাতিক্রম নয়। Departmental Subjects এ বিষয়গুলো মেকানিক্যালের কোর বিষয় এবং পড়তেই হবে। মেকানিক্যালের কোর বিষ্যগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এমন কিছু ভাগ হলো ঃ Thermodynamics, Refrigeration & Air Conditioning,Power plant Engineering and Heat Engines: ইন্টারে থাকতে তোমরা তাপগতিবিদ্যার কিছু বেসিক জিনিস পড়েছো, যেমন প্রথম সূত্র, দ্বিতীয় সুত্র, এনট্রপি ইত্যাদি। এগুলোকে যদি বাস্তব জীবনে বড় বড় পাওয়ার প্লান্ট, ফ্রিজ, এসি, ইত্যাদিতে কাজে লাগাতে চাই, সেক্ষেত্রে এই সুত্রগুলোকে আরো মডিফাই করতে হবে, এবং আরো নতুন জিনিস শিখতে হবে। এইটাই Engineering Thermodynamics এ পড়ানো হয় একদম শুরুতে। Thermodynamics এর বেসিক আইডিয়া পাওয়ার পরে এর স্পেশা্লাইজড দিকগুলো পডানো হয়, Refrigeration এমনই একটা দিক। এখানে thermodynamics এর বেসিক কাজে লাগিয়ে এবং প্রয়োজনের ভিত্তিতে কিভাবে একটা Refrigeration বা Air conditioning কাজ কর...