Posts

Showing posts from October, 2019

অপেক্ষার হিম

হাজার বছর ধরে নামের একটা উপন্যাস আমরা পড়তাম এসএসসি তে। প্রমথ চৌধুরী এর বই পড়া এর মর্মার্থকে কাচকলা দেখিয়ে আমরা উপন্যাসের পাত্র পাত্রীদের নাম, কে কখন কি বলত তা বসে বসে মুখস্থ করতাম। কাজেই সাহিত্যের রস নামক জিনিসটা আস্বাদন করার সাধ অনেকেরই ছিল না। আমার ক্ষেত্রে বিষয়টা ছিল একটু আলাদা। উপন্যাসের একটা অংশ আমি বারবার পড়তাম। মন্তু টুনিকে নিয়ে আস্তে যাচ্ছে বাপের বাড়ি থেকে। নৌকা এক জায়গায় আটকে গেলো। চারদিকের চার রকমের বর্ণনা তারপর। বুনো ঘাসের বন, বুনো ফুলের বন। আমি এইগুলো যেনো চখের সামনে দেখতাম। ঘরকুনো এর কোনো কম্পিটিশন করা হলে আমি হয়তো এক থেকে পাচের ভিতরে থাকতাম যখন ছোট ছিলাম। স্কুল আর বাসা, বাসা আর স্কুল। আর বাকি সময় আমি বিছানায় হাওতে বই নিয়ে। আমাদের বাড়িটা খুব ভালো না, জোরে বৃষ্টি আসলে অনেক জায়গা থেকেই পানি পড়ে। আর আমি তখন বৃষ্টি দেখি। বৃষ্টি দেখি বলতে আমি আসলেই বৃষ্টি দেখতে পাই। মানুষ বৃষ্টি দেখলে ঘরে বসে থাকে, নয়ত ভিজে। আর আমি দেখি আর শুনি। আর ঘ্রাণ নেই। বৃষ্টি শুরুর আগে আগে একটা ঘ্রাণ পাওয়া যায়। এটা কয়জনে পায়? বৃষ্টির টাপুর টুপুর কয়জন অনুভব করতে পারে? ঘরকুনো হওয়ায় আমার কল্...