অপেক্ষার হিম
হাজার বছর ধরে নামের একটা উপন্যাস আমরা পড়তাম এসএসসি তে। প্রমথ চৌধুরী এর বই পড়া এর মর্মার্থকে কাচকলা দেখিয়ে আমরা উপন্যাসের পাত্র পাত্রীদের নাম, কে কখন কি বলত তা বসে বসে মুখস্থ করতাম। কাজেই সাহিত্যের রস নামক জিনিসটা আস্বাদন করার সাধ অনেকেরই ছিল না।
আমার ক্ষেত্রে বিষয়টা ছিল একটু আলাদা। উপন্যাসের একটা অংশ আমি বারবার পড়তাম। মন্তু টুনিকে নিয়ে আস্তে যাচ্ছে বাপের বাড়ি থেকে। নৌকা এক জায়গায় আটকে গেলো। চারদিকের চার রকমের বর্ণনা তারপর। বুনো ঘাসের বন, বুনো ফুলের বন। আমি এইগুলো যেনো চখের সামনে দেখতাম।
ঘরকুনো এর কোনো কম্পিটিশন করা হলে আমি হয়তো এক থেকে পাচের ভিতরে থাকতাম যখন ছোট ছিলাম। স্কুল আর বাসা, বাসা আর স্কুল। আর বাকি সময় আমি বিছানায় হাওতে বই নিয়ে। আমাদের বাড়িটা খুব ভালো না, জোরে বৃষ্টি আসলে অনেক জায়গা থেকেই পানি পড়ে। আর আমি তখন বৃষ্টি দেখি।
বৃষ্টি দেখি বলতে আমি আসলেই বৃষ্টি দেখতে পাই। মানুষ বৃষ্টি দেখলে ঘরে বসে থাকে, নয়ত ভিজে। আর আমি দেখি আর শুনি। আর ঘ্রাণ নেই। বৃষ্টি শুরুর আগে আগে একটা ঘ্রাণ পাওয়া যায়। এটা কয়জনে পায়? বৃষ্টির টাপুর টুপুর কয়জন অনুভব করতে পারে?
ঘরকুনো হওয়ায় আমার কল্পনার জগতে ছিল বই, আর ছিল আমার জানলার সামনের এক চিলতে দৃশ্য। সে দৃশ্যে কখনো বৃষ্টি আসে, কখনো শীতের কুয়াশা জন্মে, কখনো বিকালের আলো পড়ে আবার কখনো পূর্ণিমার চাঁদ উঠে।
দিনের বেশীরভাগ সময়েই আমার অস্থির লাগে। ধীরে ধীরে আমার অস্থিরতা কমে। রাত বাড়লে সবাই ঘুমায়। আর আমি আকাশের দিকে তাকাই।
বই এর কথা দিয়ে শুরু করেছিলাম। বই এর সৌন্দর্যের দিকগুলো আমাকে খুব টানে। একটানা ভুগোল বা ট্রাভেলিং গাইড না। আমাদের আশেপাশের স্বাভাবিক আপাতসাধারণ গুলোকে অসাধারণ করে তোলার দৃশ্য।
শীতকাল আমার সবচেয়ে প্রিয় ঋতু। কি জানি আমার জন্ম শীতে বলেই বোধহয়। আমার জ্বালায় ঘরের জানলা অনেক রাত অবধি খোলা রাথতে হয়। এরপরে যখন বন্ধ করি তখন আফসোস হয় , ইসস আরেকটু দেখি আমার চেনা মায়াকে।
এ প্রান্তরে শীত আসে অতি ধীরে, মহা আয়োজনে। সন্ধ্যার নিভু নিভু আলোর কম্বল মেখে অতি আয়োজনে আমি অপেক্ষা করি তার।
যে অপেক্ষা অতি প্রিয়, যে অপেক্ষা অতি চেনা।
Comments