গান গানা গানা গানা

কোন পরীক্ষার সময় আমার খুব কমন একটা ব্যাপার হচ্ছে মাথা পুরোপুরি ব্লক হয়ে যাওয়া ।খুব ভয় কাজ করে পারব কি পারবো না, কতটা মনে আছে ,কতটা মনে থাকবে।
ঢাকায় পড়ার আগে কেবল ব্লক হয়ে যাওয়া ব্যাপারটাই থাকতো। অবশ্য ব্লক হবার পিছনে বেশি পড়াও দায়ী ছিল। একদম কনভারজিং নজেল অবস্থা। চক অবস্থার পর একদম বধির।
বুয়েটে এসে ইউটিউব এর কল্যাণে গান শোনা হয় আর বিভিন্ন গান মাথায় ঘুরতে থাকলো। একেক সময় একেকটা। তখন মোটামুটি বুঝতে পারলাম কেন গান মাথায় বাজা যন্ত্রণা। পরীক্ষার সময় সমস্যা গেল আরও বেড়ে।
বাধ্য হয়ে গুগোল এর আশ্রয়, "কি করিয়া গান মাথা থেকে তাড়াতে হয়। " ঘেটে ঘুটে অনেক উপায় পাওয়া গেল।
প্রথম উপায় গান এর লাস্ট লিরিক্স মনে করা। কিন্তু মাথায় বেজে চলছে বিদঘুটে এনিমে এর গান। এর লাস্ট লিরিক্স মনে করার উপায় কি!
এরপর এলো ঐ গান আবার শোনা। শুনলাম। লাভ হলোনা।
এরপর এল আরেকটা গান দিয়ে রিপ্লেস করার কথা। গানটায় অবশ্যই ক্যাচি পার্ট থাকা চলবে না। আমি, "আমি জোয়ান একটা মাইয়া "বাজানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে বাদ দিলাম চেষ্টা করা।
সামান্য গান নিয়ন্ত্রণে ব্যার্থ মানুষের আত্মনিয়ন্ত্রণ ও খুব অসামান্য ব্যার্থতা হওয়া উচিত।
কোন এক অমাবস্যা রাতে হয়তো খুব মায়াভরা কন্ঠে এ ঘোর কাটবে। সব পালিয়ে যাবে এই চিরচেনা সুরে :
হে সখা মম হৃদয়ে রহ
হে সখা মম হৃদয়ে রহ
সংসারে সব কাজে
ঞ্জানে ধ্যানে হৃদয়ে রহ।  

Comments

Popular posts from this blog

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ

পার্সপেক্টিভ এর গুরুত্ব