Posts

Showing posts from May, 2020

করোনা ডায়রিজ

স্কুল কলেজে যখন পড়তাম পেপারে, নাটকে বা সিনেমায় ভার্সিটির ছেলেমেয়েদের বিবরণ দেখে ভাবতাম, কখন ভার্সিটিতে উঠবো আর এরকম একটা জীবন পাবো। ইনট্রোভার্টদের মনের ভিতরের পৃথিবীটা অনেক সুন্দর। কাল্পনিকভাবে আমরা অনেক অনেক কিছু কল্পনা করি। আমার কাছে ছোটবেলায় ভার্সিটি বলতে অটোমেটিক একটা সিস্টেম বোঝাতো, যেখানে ঢোকামাত্র আমি ক্রিয়েটিভ হয়ে যাবো, একটা অস্থির ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে অটোমেটিকলি, ক্লাব এক্টিভিটিস করে ফাটিয়ে ফেলবো ইত্যাদি। কিন্তু জিনিসটা যে আপনাআপনি গড়ে উঠবে না, সেটা জানতাম না। কাজেই ফার্স্ট ইয়ার থেকেই বিশাল ধাক্কা খেতে আরম্ভ করলাম। কোন কিছুই কোন কিছুর সাথে মিলেনা। যাদের সাথে চলতাম বা ভালো সম্পর্ক ছিল তাদের সাথে চয়েস মিলতো না। দেখা গেল কোন ক্লাব কাজ করার জন্য ডাক দিয়েছে, আমার খুব আগ্রহ যেতে, কিন্তু সাথে যাওয়ার পরিচিত কাউকে পেতাম না। শুরুর দিকে সাহস করে একা একা চলে যেতাম। কিন্তু একজন ইনট্রোভার্টের জন্য একদম নতুন জায়গায় খাপ খাওয়ানো সবসময়ই কঠিন ছিল। দেখা যেত সবাই কথাবার্তা বলছে, আমি বোকার মত কি বলবো বুঝতে না পেরে খুবই অপ্রস্তুত থাকতাম। মাঝে মধ্যে কেউ বলত, কি ব্যাপার মন খারাপ নাকি? তখন আরো বিপ...

অনলি মি

স্ট্যাটাসের শেষ শব্দটি লিখে স্ক্রিনের দিকে তাকালো ছেলেটি। মেয়েটি অনলাইন। ওর জন্য লেখাটা, বুঝবে ? আধাঘণ্টায় দুটো হাহা রিএক্ট। তৃতীয়বার পড়তেই ছেলেটা স্টাটাস অনলি মি করলো। ছোট্ট নিশ্বাস ফেলে নতুন স্টাটাস লেখা শুরু করলো, প্রাইভেসি অনলি মি রেখে। একঘণ্টায় ক্ষোভগুলো উগড়ে দিলো। দুইটা দশ। মেয়েটি এখনো অনলাইনে। “ আমি আত্মহত্যা করতে যাচ্ছি এক ঘণ্টা পরে।“ শেষ স্টাটাসের কথাগুলো লিখে শান্তি পেলো ছেলেটি। ধীরে ধীরে সময় যায়, মেয়েটির সাড়া নেই। ছেলেটার পৃথিবী ছোট হয়ে আসে। ধীরপায়ে এগিয়ে যায় ফ্যানে ঝুলানো দড়িটার দিকে। ************************ তিনটা বাইশ। ল্যাপটপে চ্যাট উইন্ডো ভেসে উঠে। মেয়েটার মেসেজ। পাশেই ছেলেটার শেষ তিনটি স্টাটাস। অনলি মি করা।

নির্ঘুম

খুব অসহায় কিছু মুহূর্তের কথা বলতে পারবেন আপনার? আমি আমার একটা  বলি, যখন আপনার ঘুম আসেনা, আর আপনি ভাবেন এই একটু পরেই ঘুমিয়ে পড়বো, স্বপ্ন দেখবো, কিভাবে সম্ভব! কিভাবে এই আমি এমন জগতে প্রবেশ করবো, যেখানে আমার নিয়ন্ত্রণ নেই? ঠিক কোন সময়ে? আমার ইনসোমনিয়া নেই। ভয়াবহ এ অভিশাপ থেকে আমি মুক্ত। তবুও ইনসোমনিয়ার চেয়েও অসহায় এ মুহূর্তে মাঝেমধ্যে পড়তে হয়। বলা হয় যে চোখের পাতি আছে, কানের নেই। আমি এর সাথে আরো একটা যোগ করি, মন। মনেরও পাতি নেই। যে ভাবনাটা একবার উঠে আসে, তা চাইলেও এড়ানো যায় না। তাই এ মুহূর্তটা খুব বিরক্তিকর আমার জন্য। ঘুমিয়ে পড়তে চাচ্ছি, মন বলছে আরে বাবা এটাও সম্ভব নাকি। এ দুইয়ের যুদ্ধ অসহায়ভাবে দেখা ছাড়া কোন কাজ থাকেনা তখন। অপেক্ষা, বিরক্তিকর অপেক্ষা। মাঝে মাঝে খুব বিরক্তিকর অবস্থায় চলে যায়। দু চোখের পাতা এক করি, ঘাপটি মেরে পরে থাকি, ঘুম নেই। রাতের শেষভাগে বসে জেগে থাকাটা একরকম অপরাধের পর্যায়ে পড়ে। বাড়ির সবাই ঘুমে, এই সময় হ্যাংলার মতো দুচোখ খুলে শান্তিতে বসে থাকতেও একটু অস্বস্তি লাগে। আমি কোনদিন সমুদ্র দেখিনি। একদিন তো দেখা হবেই। সেদিন খুব রাত জেগে থাকবো। সমুদ্রের ঢেউয়ের গর্...