নির্ঘুম
খুব অসহায় কিছু মুহূর্তের কথা বলতে পারবেন আপনার?
আমি আমার একটা বলি, যখন আপনার ঘুম আসেনা, আর আপনি ভাবেন এই একটু পরেই ঘুমিয়ে পড়বো, স্বপ্ন দেখবো, কিভাবে সম্ভব! কিভাবে এই আমি এমন জগতে প্রবেশ করবো, যেখানে আমার নিয়ন্ত্রণ নেই? ঠিক কোন সময়ে?
আমার ইনসোমনিয়া নেই। ভয়াবহ এ অভিশাপ থেকে আমি মুক্ত। তবুও ইনসোমনিয়ার চেয়েও অসহায় এ মুহূর্তে মাঝেমধ্যে পড়তে হয়।
বলা হয় যে চোখের পাতি আছে, কানের নেই। আমি এর সাথে আরো একটা যোগ করি, মন। মনেরও পাতি নেই। যে ভাবনাটা একবার উঠে আসে, তা চাইলেও এড়ানো যায় না।
তাই এ মুহূর্তটা খুব বিরক্তিকর আমার জন্য। ঘুমিয়ে পড়তে চাচ্ছি, মন বলছে আরে বাবা এটাও সম্ভব নাকি। এ দুইয়ের যুদ্ধ অসহায়ভাবে দেখা ছাড়া কোন কাজ থাকেনা তখন। অপেক্ষা, বিরক্তিকর অপেক্ষা।
মাঝে মাঝে খুব বিরক্তিকর অবস্থায় চলে যায়। দু চোখের পাতা এক করি, ঘাপটি মেরে পরে থাকি, ঘুম নেই।
রাতের শেষভাগে বসে জেগে থাকাটা একরকম অপরাধের পর্যায়ে পড়ে। বাড়ির সবাই ঘুমে, এই সময় হ্যাংলার মতো দুচোখ খুলে শান্তিতে বসে থাকতেও একটু অস্বস্তি লাগে।
আমি কোনদিন সমুদ্র দেখিনি। একদিন তো দেখা হবেই। সেদিন খুব রাত জেগে থাকবো। সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনবো। আকাশে বিশাল চাদ উঠবে। আমি সকাল হওয়া দেখবো।
আর হারমোনিকা বাজাবো।
কোন চেনা সুরে, অচেনা গানে।

Comments