অনলি মি

স্ট্যাটাসের শেষ শব্দটি লিখে স্ক্রিনের দিকে তাকালো ছেলেটি।
মেয়েটি অনলাইন।
ওর জন্য লেখাটা, বুঝবে ?
আধাঘণ্টায় দুটো হাহা রিএক্ট।
তৃতীয়বার পড়তেই ছেলেটা স্টাটাস অনলি মি করলো।
ছোট্ট নিশ্বাস ফেলে নতুন স্টাটাস লেখা শুরু করলো, প্রাইভেসি অনলি মি রেখে।
একঘণ্টায় ক্ষোভগুলো উগড়ে দিলো।
দুইটা দশ।
মেয়েটি এখনো অনলাইনে।
“ আমি আত্মহত্যা করতে যাচ্ছি এক ঘণ্টা পরে।“
শেষ স্টাটাসের কথাগুলো লিখে শান্তি পেলো ছেলেটি।
ধীরে ধীরে সময় যায়, মেয়েটির সাড়া নেই।
ছেলেটার পৃথিবী ছোট হয়ে আসে। ধীরপায়ে এগিয়ে যায় ফ্যানে ঝুলানো দড়িটার দিকে।
************************
তিনটা বাইশ।
ল্যাপটপে চ্যাট উইন্ডো ভেসে উঠে।
মেয়েটার মেসেজ।
পাশেই ছেলেটার শেষ তিনটি স্টাটাস।
অনলি মি করা।

Comments

Popular posts from this blog

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ

পার্সপেক্টিভ এর গুরুত্ব

গান গানা গানা গানা