রিক্সা ভ্রমণ

আমি খুব আলসে পাবলিক । আলসেমিতে মার্কস এর ব্যবস্থা থাকলে আমি দশ এ এগারো পেতাম । কিছুদিন আগে টিউশনি পেলাম একটা । আমাদের সাথে সবাই কষ্ট করে বাসে বাদুর ঝোলা হয়ে যায় । আর আমি ভালো ছেলেটির মত রিক্সায় পা দুলিয়ে দুলিয়ে যাই,টাকা বাচানোর প্লান নাই , কি দরকার?
আমার কাছে রিক্সায় যাওয়া মানে তাকিয়ে থাকা আশেপাশের দিকে । আমি জীবনে খুব কম বাড়ই দূরে কোথাও বেড়ানোর সুযোগ পাই তাই অল্পতেই মুগ্ধ হয়ে যাওয়া আমার পক্ষে খুব সহজ ।
রিক্সাওয়ালা রা রাস্তার পাশে ধুমিয়ে থাকে । আমার কাছে বিষয়টা অনেক সুন্দর লাগে ।  আমি দুপুর এর দিকেই বেশি যাই তাই ওদের খাওয়ার ব্যাপারটাই আমার চোখে পড়ে বেশি ।আমি বাজি ধরে বলতে পারি স্টার এ খাওয়ার চাইতেও ওদের খাওয়া দেখা অনেক মজার । কি শান্তির খাওয়া ।
ঘুরে ফিরে একই জায়গা দিয়ে যাওয়া । তবুও বোরিং লাগেনা আমার ।
প্রতিদিনি নতুন নতুন মানুষ । নতুন নতুন হাসি । নতুন নতুন স্বপ্ন।
পুরোনো হয় না এরা ।

Comments

Popular posts from this blog

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ

পার্সপেক্টিভ এর গুরুত্ব

গান গানা গানা গানা