গণিত প্রকাশনায় বাংলাদেশ

 বাংলাদেশের বই প্রকাশনার জগতে সাম্প্রতিক একটা ভালো দিক চোখে পড়ে আমার, আর তা হল মানসম্পন্ন বিজ্ঞান বই প্রকাশনার হার বেড়ে যাওয়া, নির্দিষ্ট করে বলতে গেলে গণিতের বই প্রকাশের হার বাড়া।

গণিত বই প্রকাশের প্রধান বাধা কি? প্রধান কারণগুলি বলা চলে : প্রকাশনীর অভাব, ভালো লেখকের অভাব আর সবচেয়ে বড় বাধা একটা গণিত বই বের করা খুব পরিশ্রমের কাজ। বলতে গেলে লেখককেই বই টাইপ করা, প্রুফ রিডিং করা ইত্যাদি কাজ সারতে হয়। আর গণিতের সমীকরণ বা প্রতীক টাইপ করা খুব ঝামেলার কাজ। নিজে দুইটি গণিতের বই লেখার সাথে জড়িত থাকায় এই কষ্টের অনেকটুকুই দেখেছি, আর পরবর্তীতে এর জন্যই আর গণিত বই লেখার কাজে আগাইনি। তাই এখন যারা গণিত বই লিখেন, তাদের শ্রদ্ধার চোখে দেখি।

বর্তমানে গণিত বিষয়ক লেখার সবচেয়ে জনপ্রিয় লেখক বোধহয় চমক হাসান ভাইয়া। সাথে সাথে জাফর ইকবাল স্যারের ক্লাসিক কিছু বই সবসময় শীর্ষে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্য এরা ভারী টপিকে না গিয়ে গণিতের সৌন্দর্যের দিকে নজর দেন। মুনির হাসান স্যার,কাইয়ুম স্যারের লেখাগুলোও এই কাতারে রাখা যায়।

বর্তমানে যে ট্রেন্ডটা ভালো লেগেছে যে একাডেমিক টিম এর অনেকে গভীরের জিনিস বা অলিম্পিয়াড রিলেটেড লেখা শুরু করেছে। দীপুদা,জাওয়াদ, তিহাম,তুষারদা,সৌমিত্রদা সহ আরো অনেকের মানসম্পন্ন বেশ কিছু বই আছে।এবার আবির বিন্দুর একটা বই বের হয়েছে দেখলাম,পড়া হয়নি তবে ওর উপর ভরসা রাখা যায়।

তবে কায়কোবাদ স্যার আন্ডাররেটেড থেকে যান বোধহয়। স্যারের লেখায় দাঁত বসানো কঠিন, তাই হয়তো লাইমলাইটে কম আসেন। কিন্তু স্যার আমার মতে সবচেয়ে ধারাবাহিক কোয়ালিটি সম্পন্ন গণিত লেখক।

একসময়ের নিউরনে অনুরণন থেকে শুরু হওয়া একটা উদ্যোগের দিয়ে শুরু হওয়া একটি উদ্যোগ বর্তমানে বাংলা ভাষার গণিত বইভান্ডার সমৃদ্ধ করেছে, ভাষার মাসে সবসময় এটা ভেবে আমার ভালো লাগে।

Comments

Popular posts from this blog

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : বাংলাদেশের প্রেক্ষিতে রিভিউ

পার্সপেক্টিভ এর গুরুত্ব

গান গানা গানা গানা