অসহায় শব্দ
দিনের আলোয় কাব্য লেখা একটু দেখা খানিক লেখা
পাতায় পাতায় ধুলোর পড়ে অন্য দেখা ধুল ,
দিনে দিনে হতাশ হওয়া মিলিয়ে যাওয়া ক্ষণিক পাওয়া
হাওয়ার উপর কষ্ট করে নাম না জানা ভুল ।
আলোগুলো কাঁপছে ধীরে অন্ধকারে নিচয় হারে ,
জয়ে জয়ে জয় মেলানো নিছক স্বপন হার ,
কালো কালো স্বপ্নগুলো হঠাত এলো মিলিয়ে গেলো,
নিয়ে গেলো নাম না জানা চেনা উপহার ।
এজীবন আলোর মেলা অন্যখেলা আকাশখোলা,
তালে তালে তাল মিলিয়ে নতুনেরই জব্দ,
পলে পলে তবু খুজি নিজেই যুঝি স্বপ্নরাজি,
গুনে গুনে হারিয়ে যাওয়া অসহায় এক শব্দ।
.............................................
রাফে জায়েদ ।
Comments